সর্বশেষ

শরিকে কোরবানি দিলে কেউ টাকা কম দিলে জায়েজ হবে?

Is it permissible for someone to give less money if they sacrifice a partnerProbashir city Popup 19 03

কোরবানি একটি ঐতিহাসিক আত্মত্যাগের ইবাদত। সামর্থ্য অনুযায়ী কেউ উট, কেউ গরু, আবার কেউ ছাগল কোরবানি করেন। তবে, অনেকে আর্থিক কারণে একা কোরবানি দিতে পারেন না, তাই শরিকে কোরবানি দেন। এক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়।

শরিকানায় কোরবানির ক্ষেত্রে সর্বোচ্চ সাতজন অংশ নিতে পারেন। যারা শরিকানায় কোরবানি দেবেন, তাদের সবার সম্পদ স্বচ্ছ হতে হবে এবং শুধু মাংস খাওয়ার নিয়তে কোরবানি করা যাবে না। শরিকানায় কোরবানির আগে এসব বিষয় ভালোভাবে জেনে নিতে হবে।

ইসলামি আইন ও ফেকাহশাস্ত্র অনুযায়ী, সাতজনে মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে। যেমন, কারও অর্ধেক ভাগ, আবার কারও দেড় ভাগ, এমন হওয়া যাবেনা।

ইসলামি শরিয়তে ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে শুধু একজন কোরবানি দিতে পারেন। উট, গরু ও মহিষে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারেন। সাতের বেশি শরিক হলে কারও কোরবানি শুদ্ধ হবে না।

হযরত জাবের (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, আমরা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে হজ করেছিলাম, তখন আমরা সাতজন করে একটি উট এবং একটি গরুতে শরিক হয়ে কোরবানি করেছি। (মুসলিম: ১৩১৮)

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03