
বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। দেশটির বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, যেই ওয়েবসাইট থেকে ভিসা বন্ধের খবর ছড়ানো হয়েছে সেটি ইউএই সরকারের কোনো সরকারি ওয়েবসাইট নয়।


কক্সবাজার বিমানবন্দরে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা, অতঃপর…
আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার অপেক্ষায় থাকা কক্সবাজার বিমানবন্দরে ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় রানওয়েতে কুকুরের ধাক্কায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে। পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে ৭০ জন যাত্রী নিরাপদে রক্ষা পান।


সুখবর, ওমানসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশে যাওয়া যাবে ট্রেনে!
গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) অঞ্চলে বহুল প্রতীক্ষিত রেল যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়নে নতুন গতি এসেছে। সদস্য রাষ্ট্রগুলো ধারাবাহিকভাবে সমঝোতা চুক্তি, অবকাঠামো উন্নয়ন এবং যৌথ প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ায় ‘ইউনিফায়েড জিসিসি রেলওয়ে প্রজেক্ট’ আরও বাস্তবসম্মত রূপ পাচ্ছে। গালফ রেলওয়ে অথরিটি ২০২৫ সালের


ওমানে জাল সনদে কঠোর ব্যবস্থা, প্রবাসীদের জন্য সতর্কবার্তা
ওমান প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। তারা বলেছে—যদি কেউ ভুয়া পেশাগত সনদ বা লাইসেন্স ব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুধু ব্যক্তি নয়, অনুমোদন ছাড়া পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র আর মূল্যায়ন সেন্টারগুলোকেও নজরদারির আওতায় আনা

কাবা চত্বরে বসানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র
সৌদি আরবের মক্কায় হজ মৌসুমে পবিত্র কাবা শরিফে আগত মুসল্লিদের আরাম নিশ্চিত করতে বসানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই এসির সম্মিলিত শীতলীকরণ ক্ষমতা ১ লাখ ৫৫ হাজার টন। মরু অঞ্চলের প্রচণ্ড গরমে যাতে হজযাত্রীরা আরামদায়ক পরিবেশে ইবাদত করতে

ছেলের সেমিস্টারের খরচ ৪০০ কোটি পাঠালেন বাংলাদেশি বাবা
বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাচারের নতুন এক পদ্ধতি প্রকাশ পেয়েছে। সম্প্রতি এক বাংলাদেশি বাবা তার ছেলের একটি সেমিস্টারের টিউশন ফি হিসেবে ৪০০ কোটি টাকা বিদেশে পাঠানোর ঘটনা সামনে এসেছে। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল

গাজায় ৭০০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরায়েল
ইসরায়েলি সেনারা মঙ্গলবার প্রবল বোমাবর্ষণের পর ট্যাংক ও পদাতিক বাহিনী নিয়ে গাজা সিটিতে প্রবেশ করে। ওই দিন অন্তত ৯১ জন ফিলিস্তিনি প্রাণ হারান। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় সড়ক দিয়ে পালানোর চেষ্টা করা একদল সাধারণ মানুষের গাড়িতেও হামলা চালানো হয়।



















