

দেশে ফিরেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন সৌদি প্রবাসী
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবু কাউসার (৩৫) নামের এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে,













