

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়িতে অবস্থানকালেই নাশকতার চেষ্টার অভিযোগে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আলাউদ্দিন বেদন জোড়খালী এলাকার বাসিন্দা নুরুল ইসলামের জামাতা।



ওমানি মুদ্রার আজকের রেট (১৬ জুলাই)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা।

ভারতে বসে হাসিনার অপতৎপরতার প্রসঙ্গ মার্কিন পররাষ্ট্রের ব্রিফিংয়ে
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। এছাড়া ভারতের সঙ্গে দেশটির দ্বিপাক্ষিক বৈঠকে অন্যান্য আঞ্চলিক ইস্যুর মধ্যে বাংলাদেশ ইস্যু নিয়েও আলোচনা হয় বলে নিশ্চিত করেছেন তিনি।














