

যমজ সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে বের করে দিলো প্রবাসীর পরিবার
কুমিল্লার বুড়িচং উপজেলায় যমজ সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী স্বামী আজিম হোসাইন জনির পরিবারের বিরুদ্ধে। বিতাড়িত হয়ে তিন শিশু নিয়ে মানবেতর জীবনযাপন করছেন অসহায় হেলানা আক্তার (২৭)। ঘটনাটি


কুয়েতে ১০ প্রবাসী নিহত
কুয়েতে বিষাক্ত মদ্যপানের ঘটনায় অন্তত ১০ প্রবাসীর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ আরও কয়েকজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কুয়েতের আল-আহমাদি গভর্নরেট এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় জাতিসংঘের মহাসচিব
মস্কোর নেতৃত্বাধীন আন্তঃসরকার জোট ব্রিকসের ষোড়শ সম্মেলনে যোগ দিতে রাশিয়ার কাজান শহরে গিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার তাকে বহনকারী বিমানটি কাজানে অবতরণ করেছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসাচিবের উপ মুখপাত্র ফারহান হক।
















