সর্বশেষ

ঝামেলা ছাড়াই ঘরে বসে আয়কর জমা দিন : প্রধান উপদেষ্টা

ঝামেলা ছাড়াই ঘরে বসে আয়কর জমা দিনProbashir city Popup 19 03

ঝামেলা ছাড়া ঘরে বসে আয়কর জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। তিনি বলেছেন, আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই এই আয়কর কোনো ঝামেলাবিহীনভাবে দেওয়ার জন্য আমরা ঘরে বসে আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি।

সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর শহরের সকল কর্মকর্তা ও কর্মচারী, সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর ও বেশকিছু বহুজাতিক কম্পানিকে অনলাইনে আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, দেশের অন্যান্য সকলকে অনলাইনে আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।

কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তি কত বেশি আয়কর অনলাইনে জমা দিবে তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে। এ জন্য জেলায় জেলায় প্রতিযোগিতা তৈরি করার আহ্বানও জানিয়েছেন তিনি।

এছাড়া, অনলাইনে আয়কর জমা দিতে করদাতাদের সাহায্য করার জন্য তরুণ-তরুণীদের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03