সর্বশেষ

পাচার হওয়া টাকা ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: অর্থ উপদেষ্টা

Salehuddin 1726379719City ads Investment (1)

আর্থিক কারিগরী বাণিজ্য বাজার সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের পাচার হওয়া টাকা ফিরিয়ে দিতে সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর মধ্যে ‘দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট (ডিওএজি)’-এর ষষ্ঠ সংশোধনী স্বাক্ষরিত হয়েছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, এ চুক্তিতে আর্থিক কারিগরী বাণিজ্য বাজারের পাশাপাশি পাচার হওয়া টাকার বিষয়ে কথা হয়েছে। এছাড়া আগের চুক্তির সাথে নতুন করে আরও ২০০ মিলিয়ন ডলার যুক্ত হয়েছে।

এদিকে ইউএস এইড ডেপুটি এসিস্টেন্ট এডমিনিস্ট্রেটর অঞ্জলি কর জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ করবে। অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে। বাংলাদেশের সাথে আগের যে চুক্তি ছিল তার সাথে আরও ২০০ মিলিয়ন ডলার যুক্ত হবে। যা গণতন্ত্র, মানবিধার, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে কাজের ব্যবহার হবে।

এর আগে দুই দি‌নের সফরে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিকেলে দিল্লি হ‌য়ে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup