Opens in a new tab
সর্বশেষ

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

862902505 1550273770469826 955248566891157241 nWeb Popup (3)

যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বিপর্যয়ে যেসব বাংলাদেশি কর্মীর সৌদি আরবের আকামার (ভিসা) মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আবারও দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয় এন্ট্রির মাধ্যমে তাদের এই অনুমতি দেওয়া হবে। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে আয়োজিত এক আলোচনা সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসীদের জন্য এই সুখবর দেন।

864272086 3275289955999485 3603875460453207812 n

সভায় রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি কড়া বার্তা দিয়ে মন্ত্রী বলেন, অভিবাসন ব্যয় কোনোভাবেই ৭-৮ লাখ টাকা হওয়া উচিত নয়। যেখানে ৩ লাখ টাকায় কর্মী পাঠানো সম্ভব, সেখানে অতিরিক্ত অর্থ আদায় থেকে বিরত থেকে এজেন্সিগুলোকে হালালভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি। এছাড়া কর্মীদের বিদেশযাত্রা সহজ করতে এবং ভিসার বৈধতা দ্রুত যাচাইয়ে বিএমইটিতে আধুনিক প্রযুক্তি চালুর কথাও জানান মন্ত্রী।

865990517 1820034139032259 7390225661527762363 n

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক আগামী রমজানে সৌদিতে কারাবন্দি বাংলাদেশিদের বিশেষ ক্ষমার আওতায় আনতে সৌদি সরকারের প্রতি অনুরোধ জানান। অন্যদিকে, সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া জানান, সৌদিতে নিজ নাগরিকদের পর সবচেয়ে বেশি বসবাস করেন বাংলাদেশি কর্মীরা। আগামীতে দুই দেশের এই শ্রম সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup