সর্বশেষ

উন্নত চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, হাসপাতালে ভর্তি

Da139901 5671 48e9 8e03 b4f50ff513d2Web Popup (3)

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান উন্নত চিকিৎসার জন্য বর্তমানে চীনে অবস্থান করছেন। সোমবার (১২ অক্টোবর) চীনের গুয়াংঝু শহরের স্বনামধন্য সান ইয়াত-সেন ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। প্রবীণ এই রাজনীতিবিদের শারীরিক সুস্থতা ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতেই তাঁকে সেখানে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

1fb97252 b0fe 46c1 b347 962a4b936688

অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান চীনে অবস্থানরত বিএনপির একটি প্রতিনিধিদল। চীন শাখা বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কানন, আশরাফুল ইসলাম ওয়ালী ও শেখ মাহবুবুর রশীদের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা নজরুল ইসলাম খানের শয্যাপাশে কিছু সময় কাটান। এ সময় তাঁরা চিকিৎসকদের কাছে তাঁর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রক্রিয়ার বিস্তারিত খোঁজখবর নেন। তাঁরা এই প্রবীণ রাজনীতিবিদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে, নজরুল ইসলাম খানের চীনে আগমন উপলক্ষে চীন শাখা বিএনপির নেতাদের সম্মানে গুয়াংঝুর স্থানীয় ‘রাঁধুনি রেস্টুরেন্টে’ এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়। এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা পারস্পরিক মতবিনিময় করেন। প্রবীণ এই রাজনীতিবিদ যেন দ্রুত সম্পূর্ণ আরোগ্য লাভ করে আবারও দেশ ও মানুষের সেবায় ফিরে আসতে পারেন, সে জন্য তাঁর শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দলীয় নেতা-কর্মীদের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশির কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup