Long Popup (2)
সর্বশেষ

দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান

793002147 1001951279532815 466673414770778716 nCity

ছয় দফা দাবি আদায়ে আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চ দেশের সব বিভাগীয় শহরে যাবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। তিনি সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবিলম্বে এসব যৌক্তিক দাবি মেনে না নিলে সরকার পতনের এক দফা আন্দোলন সফল করেই তারা ঘরে ফিরবেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চের এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে মূলত এই লংমার্চ ও পথসভার আয়োজন করা হয়।

পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে বর্তমান সংকটের চিত্র তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ এখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানি থেকে বঞ্চিত। কৃষকরা সময়মতো সার পাচ্ছেন না এবং ব্যবসায়ীদের প্রতিনিয়ত চাঁদাবাজির শিকার হতে হচ্ছে। কুমিল্লাসহ সারা দেশে যে দুর্নীতি ও অব্যবস্থাপনা চলছে, তার স্থায়ী সমাধান নিশ্চিত করতেই তারা রাজপথে নেমেছেন। জনদুর্ভোগ লাঘব না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বৃহত্তর কুমিল্লার মানুষের দীর্ঘদিনের আবেগের কথা স্মরণ করে বিরোধীদলীয় নেতা সরকারকে কুমিল্লা বিভাগ নিয়ে আর কোনো ধরনের টালবাহানা না করার আহ্বান জানান। তিনি স্পষ্ট করে বলেন, ১৯৯৪ সাল থেকে কুমিল্লাবাসী বিভাগের দাবি জানিয়ে আসছে, তাই অগ্রাধিকার ভিত্তিতে প্রথমেই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি পার্শ্ববর্তী নোয়াখালী জেলার মানুষের বিভাগের দাবিটিও যৌক্তিক বলে তিনি মন্তব্য করেন এবং তাদেরও বিভাগ দেওয়ার পক্ষে মত দেন।

কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মু. মাহবুবর রহমানের সঞ্চালনায় এই পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং বিরোধীদলীয় উপনেতা ড. আবদুল্লাহ মুহাম্মদ তাহের এমপি। এছাড়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হালিমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারাও এই পথসভায় বক্তব্য প্রদান করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate