সর্বশেষ

রাষ্ট্রপতি পদে আলোচনায় যেসব নেতার নাম

Bangabhaban bnp 6a6326a1ce7e3Web Popup (3)

অবশেষে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি জানানো হবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে এবং এই অন্তর্বর্তী সময়ে স্পিকারই অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এদিকে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে বিএনপির উচ্চপর্যায়ে জোর আলোচনা শুরু হয়েছে। সর্বজনীন গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সম্ভাব্য রাষ্ট্রপ্রধান হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে। তিনি ছাড়াও বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং অরাজনৈতিক ব্যক্তি হিসেবে শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহর নামও বিবেচনায় রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন, সরকার পতন ও সংসদ ভেঙে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ক্রান্তিলগ্নে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup