সর্বশেষ

গভীর রাতে বিধবা নারীর ঘরে মসজিদের ইমাম আটক

Image 303871Web Popup (3)

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গভীর রাতে এক বিধবা নারীর ঘরে ঢুকে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক মসজিদের ইমাম। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটকের পর ওই নারী প্রকাশ্যে ওই ইমামকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের (টাঙ্গাইল পাড়া) ইমাম মো. সেলিম শনিবার রাতে ওই এলাকার এক বিধবা নারীর বাড়িতে যান। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন সেখানে উপস্থিত হয়ে তাঁকে হাতেনাতে আটক করে। অভিযুক্ত ইমাম সেলিম রায়গঞ্জ উপজেলার নলছিয়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছেন। জানা যায়, ওই নারীর স্বামী মারা যাওয়ার পর থেকেই ইমাম সেলিমের সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয় এবং বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই নানা গুঞ্জন চলছিল।

আটকের পর অভিযুক্ত ইমাম মো. সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত প্রায় দেড় মাস ধরে ওই নারীর সঙ্গে তাঁর মুঠোফোনে যোগাযোগ ছিল। সেই সূত্র ধরেই তিনি রাতে ওই বাড়িতে গিয়েছিলেন এবং পরে স্থানীয় লোকজন এসে তাঁকে আটক করে। অন্যদিকে শানু বেগম নামের ওই নারী বলেন, তাঁদের দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে। তিনি বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিলেন, এমন সময় সেলিম তাঁর ঘরে আসেন। এখন তিনি ওই ইমামকে বিয়ে করতে চান বলে স্থানীয়দের সামনে জানান।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে পুলিশ ঘটনাটি জেনেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup