Long Popup (2)
সর্বশেষ

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

Image 299714ProbashircityWebPopupUpdate

দুবাইয়ে ট্রানজিটে থাকা অবস্থায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (Extradition Request) পাঠাতে বলেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ এই প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে দেশটি।

লন্ডন থেকে এশিয়ার একটি দেশে যাওয়ার পথে গত ১২ জুন দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে বাংলাদেশের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল এই রেড নোটিশ (নং- A-5174/4-2025) জারি করেছিল। গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ‘এনসিবি আবুধাবি’ থেকে বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় পাঠানো এক চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। চিঠিতে জানানো হয়, বেনজীর আহমেদকে আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হলে আদালত ‘ফেডারেল আইন নং ৩৯/২০০৬’-এর ১১ নম্বর ধারা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপের নির্দেশ দেন।

আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী, গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে লিখিত প্রত্যর্পণ অনুরোধ জমা দিতে হবে। এর সঙ্গে অভিযুক্তের পূর্ণাঙ্গ বিবরণ, ছবি, জাতীয়তা ও বাসস্থানের তথ্য জমা দিতে হবে। পাশাপাশি যে অপরাধে তাঁকে অভিযুক্ত করা হয়েছে, বাংলাদেশের আইনে তার ধারা, সর্বোচ্চ শাস্তির বিধান ও তামাদি আইনের কপি সংযুক্ত করতে হবে। এ ছাড়া বাংলাদেশের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের জারি করা আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা এবং মামলার বিস্তারিত বিবরণসহ তদন্ত প্রতিবেদনের অনুলিপি প্রদান করা বাধ্যতামূলক। এসব নথিপত্র অবশ্যই আরবি ভাষায় অনুবাদ করে উপযুক্ত স্বাক্ষর ও সিলমোহরসহ জমা দিতে হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate