সর্বশেষ

অবশেষে চালু হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার!

Srmbjr ny bldsr agrh sr ni mlysyr.jpgWeb Popup (3)

বাংলাদেশ ও মালয়েশিয়ার কর্মী নিয়োগ চুক্তি পর্যালোচনার মাধ্যমে স্বচ্ছ ও ন্যায্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। সম্প্রতি ঢাকায় আইএলও আয়োজিত এক বৈঠকে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং সীমিত এজেন্সির সিন্ডিকেটের সমালোচনা করা হয়। সরকার নির্ধারিত ৭৯ হাজার টাকার বদলে শ্রমিকদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা আদায় এবং বিদেশে গিয়ে কাজ না পাওয়ার অভিযোগ তুলে ধরা হয়।

শ্রমিকদের শোষণ রোধে ওই বৈঠকে সিন্ডিকেটের সঙ্গে জড়িত এজেন্সিগুলোকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়। পাশাপাশি, রিক্রুটিং প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত করা এবং ই-ওয়ালেট চালুর প্রস্তাব দেওয়া হয়। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন অভিযোগ না পেলেও বাংলাদেশে কর্মী প্রেরণ নিয়ে পুলিশ, আদালত ও দুদকে একাধিক মামলা তদন্তাধীন থাকায় নিয়োগে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

সমালোচনা ও আইনি জটিলতা সত্ত্বেও বাংলাদেশ সম্প্রতি ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়ার কাছে পাঠিয়েছে। গত এপ্রিলে দুই দেশের ফলপ্রসূ বৈঠকের পর শিগগিরই কর্মী নিয়োগ শুরুর ঘোষণা দিয়েছে সরকার। আইএলও প্রত্যাশা করে, এসব আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে সুষ্ঠু, নিরাপদ ও শোষণমুক্ত শ্রম অভিবাসন নিশ্চিত হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup