সর্বশেষ

কুকুরের দখলে ঢাকা এয়ারপোর্ট!

A6b81e1c4c5651bbd2969a48c68b9cb13f93f2360168ec0dWeb Popup (3)

ঢাকা এয়ারপোর্টে অভ্যন্তরীণ টার্মিনালের প্রবেশ গেটে অবস্থান করছে একাধিক বেওয়ারিশ কুকুর। এমন দৃশ্য যাত্রী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। অনেকের মতে, নিরাপদ ও স্বস্তিদায়ক বিমান যাত্রা নিশ্চিত করতে এখনো পিছিয়ে রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, কুকুর সরানোর জন্য আলাদা কোনো জনবল নেই। এ বিষয়ে সিটি করপোরেশনকে চিঠিও দেয়া হয়েছে।

দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, যাত্রী প্রবেশ গেটের ঠিক পাশে এবং নিরাপত্তাকর্মীদের সামনেই বসে আছে দুটি মাঝারি আকারের বেওয়ারিশ কুকুর। যে কোনো সময় অসতর্কতার কারণে কুকুরগুলো টার্মিনালের ভেতরে ঢুকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারে। আবার ট্রলি বা মানুষের চলাচলের সময় ভয় পেয়ে কাউকে কামড়ও দিতে পারে। কিন্তু বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের তেমন কোনো নজরদারি দেখা যায়নি। সম্প্রতি বিমানবন্দরের বিভিন্ন অংশেই এমন দৃশ্য দেখা যাচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।

অভ্যন্তরীণ টার্মিনালে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন বিমানবাহিনী, পুলিশ, এপিবিএন, আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যরা। তবে স্পর্শকাতর এই এলাকায় কুকুরের উপস্থিতি যাত্রীদের মনে নেতিবাচক প্রভাব ফেললেও নিরাপত্তাকর্মীদের মধ্যে এ নিয়ে তেমন গুরুত্ব দেখা যায়নি। নিরাপত্তারক্ষীদের এমন উদাসীনতায় বিমানবন্দরের ভেতরে সাধারণ মানুষের অবাধ প্রবেশের পাশাপাশি কুকুরের উপস্থিতিও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। যাত্রীদের অনেকেই বলছেন, বিষয়টি দ্রুত সমাধান করা না হলে আতঙ্ক আরও বাড়বে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup