সর্বশেষ

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

0e531fcb36edbccf5ebde33ee50bf8f9 644615566482cCity ads Investment (1)

সাম্প্রতিক এক বক্তব্যে ‘জুলাই’কে অসম্মান করার অভিযোগ তুলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই আইনি নোটিশটি পাঠিয়েছেন। জাতীয় সংসদ সচিবালয় ও আইনসচিব বরাবর পাঠানো এই নোটিশে সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি জানানো হয়েছে।

পাঠানো ওই আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি তাঁর সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে জুলাই মাসকে অসম্মান করেছেন, যা তাঁর সাংবিধানিক দায়িত্ব ও পদের শপথের সম্পূর্ণ পরিপন্থী। শপথ ভঙ্গের এই অভিযোগে তাঁকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের দাবি তুলেছেন ওই আইনজীবী। একই সঙ্গে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে নবগঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উদ্বোধন করার জন্যও নোটিশে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ব্যারিস্টার শাহরিয়ার তাঁর পাঠানো আইনি নোটিশে একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছেন। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির অপসারণ ও নতুন নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup