বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেলেন নাটোর-১ লালপুর বাগাতিপাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যরিস্টার ফারজানা শারমিন পুতুল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ থেকে তাকে টেলিফোনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
ফারজানা শারমিন পুতুল নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছিলেন (দাঁড়িপাল্লা) ৮৯ হাজার ৪৩১ ভোট।
আরও
তিনি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক।












