সর্বশেষ

হাদির আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম

Meghna tham copyProbashir city Popup 19 03

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামার বার্তা দেন।

মেঘনা আলম জানান, নারীর নিরাপত্তা ও আধুনিক নগরব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি এই আসনে প্রার্থী হতে আগ্রহী। তার দাবি, বাংলাদেশে অতীতে উন্নয়নকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার নানা প্রতিশ্রুতি শোনা গেলেও সেই প্রতিশ্রুতির সঙ্গে প্রার্থীদের বৈশ্বিক অভিজ্ঞতার মিল ছিল না। অথচ আধুনিক নেতৃত্বের ক্ষেত্রে আন্তর্জাতিক যোগাযোগ, শিক্ষা ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই যোগ্যতার বাস্তব উদাহরণ হয়ে তিনি জাতীয় রাজনীতিতে কার্যকর পরিবর্তন আনতে চান।

Sa

নারী নিরাপত্তার প্রসঙ্গে তিনি জানান, ঢাকা–৮ এলাকায় অত্যাধুনিক সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালু করা হবে, যাতে রাস্তা চলাচলের সময় নারীরা স্ট্রিট হ্যারাসমেন্ট ও অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে সুরক্ষা পান। পাশাপাশি, নিরাপদ হাঁটার পথ, সাইকেল ব্যবহারের উপযোগী ট্রাফিক স্ট্রাকচার এবং মানবিক শহরব্যবস্থাপনা গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম, গোসলের ব্যবস্থা, ব্রেস্টফিডিং কর্নার, শিশুদের ডায়াপার পরিবর্তনের স্থান এবং কমিউনিটি লন্ড্রি সিস্টেম স্থাপনের পরিকল্পনার কথাও জানান মেঘনা আলম। তার মতে, বস্তিবাসী থেকে সাধারণ পথচারী—সবাই পরিচ্ছন্নতা ও মৌলিক সেবার অধিকার রাখে।

তিনি আরও বলেন, ঢাকা–৮-এর মানুষের পুষ্টিচাহিদা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মেঘনা আলমের ভাষ্য অনুযায়ী, তার উন্নয়ন পরিকল্পনা বাস্তবভিত্তিক এবং জনগণের জীবনমানের টেকসই পরিবর্তন নিশ্চিত করতেই তার এই রাজনৈতিক অঙ্গীকার।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03