Long Popup (2)
সর্বশেষ

আরও এক বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

BSF kills another BangladeshiProbashircityWebPopupUpdate

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শান্ত (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ণ বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৫৪/৩-এস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, রাত আনুমানিক ২টার দিকে ভারতীয় ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের উদয়নগর ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে শান্ত গুলিবিদ্ধ হন। এলাকাবাসী ধারাবাহিকভাবে তিনটি গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। আহত অবস্থায় বিএসএফ তাকে মুর্শিদাবাদ জেলার হোগলবাড়ী থানায় হস্তান্তর করে এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শান্তর মৃত্যু হয়।

নিহত শান্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। ঘটনার পরপরই তার পরিবার বিজিবির সঙ্গে যোগাযোগ করে এবং বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করে।

বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সীমান্তে কী পরিস্থিতিতে গুলি ছোড়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে আলোচনার পর জানানো হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর আরেক দফা পতাকা বৈঠকের মাধ্যমে শান্তর মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

মরদেহ গ্রহণের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের পরিবারকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate