সর্বশেষ

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

LeadProbashir city Popup 19 03

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে উপদেষ্টা পদে থেকেই প্রার্থী হওয়া সমীচীন নয়। যদিও আইনগত বাধা নেই, তারপরও তিনি ব্যক্তিগতভাবে নৈতিকতার জায়গা থেকে এ নীতি অনুসরণ করতে চান বলে মন্তব্য করেন।

সাংবাদিকরা যখন জানতে চান তিনি ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, তখন সরাসরি হ্যাঁ বা না—কোনোটিই বলেননি। আসিফ মাহমুদ জানান, “আমি একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর অংশ, আমাকে সেটার নিয়ম অনুসরণ করতে হয়। পদত্যাগসংক্রান্ত তথ্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই জানানো হবে।”

দুই উপদেষ্টার পদত্যাগের সিদ্ধান্তকে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনকে ঘিরে কী ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং এটি সরকার পরিচালনায় কী প্রভাব ফেলবে—তা এখন পর্যবেক্ষণের কেন্দ্রে রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03