Long Popup (2)
সর্বশেষ

প্রধান উপদেষ্টাকে হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার

Chhatra league leader imran arrested for threatening chief advisorProbashircityWebPopupUpdate

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফেসবুক লাইভে এসে প্রাণনাশের হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শেফায়েতুল ইসলাম ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গত ১৪ জুলাই ‘ইমরান চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি হুমকিমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রধান উপদেষ্টাকে হুমকি দেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ইমরান পলাতক ছিলেন। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছিল। দীর্ঘদিন ধরে ইমরান সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সরকারবিরোধী অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য’ ছড়াচ্ছিলেন তিনি।

তিনি আরও বলেন, গত রোববার (৯ নভেম্বর) বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক ঝটিকা মিছিলেরও নেতৃত্ব দেন ইমরান। আজ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate