Long Popup (2)
সর্বশেষ

সৌদি যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Younus 20240905175322 20240908175013ProbashircityWebPopupUpdate

আগামী ২৭ অক্টোবর সৌদি আরবে শুরু হতে যাওয়া ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন)-এর নবম সংস্করণে অংশ নিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিন দিনব্যাপী এই সম্মেলনে তিনি রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বক্তব্য রাখবেন। প্রধান উপদেষ্টা ২৬ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন।

গত জুলাইয়ে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ প্রধান উপদেষ্টার কাছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এফআইআই-এর নবম সংস্করণে ড. ইউনূসের সঙ্গে অংশ নেবেন সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

সম্মেলনে আয়ের বৈষম্য, মুক্ত বাণিজ্য, টেকসই প্রবৃদ্ধি, কোয়ান্টাম কম্পিউটিং ও এআই নেতৃত্ব, শক্তি রূপান্তর এবং ভবিষ্যতের বিশ্ব বিনিয়োগ ও বাণিজ্যকে প্রভাবিত করার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। এছাড়া প্রধান উপদেষ্টা সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করবেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate