সর্বশেষ

১৬ বছরের মধ্যে বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

Web image copy 20251014 091525866Probashir city Popup 19 03

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনটি হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন — এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরাম (ডব্লিউএফএফ)–এর এক অনুষ্ঠানের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট ইউনুসকে আসন্ন কপ৩০ জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। জবাবে অধ্যাপক ইউনুস জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের সাধারণ নির্বাচন সামনে থাকায় তিনি হয়তো অংশ নিতে পারবেন না।

প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচন বাংলাদেশের জন্য এক বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে, কারণ এটি হবে গত ১৬ বছরে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর আগে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল অনিয়ম ও কারচুপিতে ভরা।”

বৈঠকে অধ্যাপক ইউনুস বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি প্রেসিডেন্ট লুলাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ব্রাজিলের প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করে ফেব্রুয়ারির মধ্যে সফর করার আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, এই সফর দুই দেশের বন্ধুত্বকে আরও দৃঢ় করবে।

এ সময় ব্রাজিলের প্রেসিডেন্ট জানান, তার দেশ বাংলাদেশের সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ মডেল থেকে শেখার পাশাপাশি সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতাও ভাগ করতে চায়। আলোচনার এক পর্যায়ে দুই নেতা ফুটবল প্রসঙ্গে বন্ধুত্বপূর্ণ মুহূর্ত ভাগ করে নেন। অধ্যাপক ইউনুস হেসে বলেন, “বাংলাদেশের প্রতিটি গ্রামেই ব্রাজিলের সমর্থক আছে।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03