সর্বশেষ

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

Zakir naik is coming to bangladesh for the first timeProbashircityWebPopupUpdate

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক। আগামী নভেম্বর মাসে তিনি ঢাকায় অনুষ্ঠিতব্য এক ‘মেগা লেকচার ইভেন্ট’-এ অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে আগামী ২৮ বা ২৯ নভেম্বর রাজধানীতে এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট-এর প্রোপাইটার আলী রাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ও স্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, ড. জাকির নায়েকের প্রথম অনুষ্ঠান ঢাকায় অনুষ্ঠিত হলেও পরবর্তীতে দেশের অন্যান্য স্থানেও এমন লেকচার ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। আয়োজনের সব দিক নিয়ে প্রস্তুতি চলছে জোরেশোরে।

আলী রাজ বলেন, “ড. জাকির নায়েকের এই সফর কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়; বরং এটি সম্পূর্ণ চ্যারিটি বা মানবকল্যাণমূলক উদ্যোগ হিসেবে পরিচালিত হবে।”

বাংলাদেশে ড. জাকির নায়েকের আগমনকে মুসলিম সমাজে এক ঐতিহাসিক ও অনুপ্রেরণামূলক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ভক্ত-অনুরাগীরা দীর্ঘদিন ধরে তার আগমনের অপেক্ষায় ছিলেন, আর এই সফর তাদের সেই প্রত্যাশা পূরণ করতে যাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate