সর্বশেষ

শেখ হাসিনাকে ফেরতের অনুরোধ যাচাই করছে ভারত: বিক্রম মিশ্রি

Vikram mishri0City ads Investment (1)

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের জনগণের ভোটে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, সেই সরকারের সঙ্গে কাজ করতে ভারত সবসময় প্রস্তুত। সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব)-এর সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

বিক্রম মিশ্রি বলেন, ভারত চায় বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। তিনি মনে করেন, যত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে, ততই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হবে। বাংলাদেশের জনগণ যেন তাদের নিজস্ব গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে পছন্দের সরকার নির্বাচন করতে পারে—এটাই ভারতের প্রত্যাশা।

তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, প্রশাসন ও সুশীল সমাজ। নির্বাচন যেন দেশ-বিদেশে গ্রহণযোগ্য হয়, সে বিষয়টিও বাংলাদেশ নিশ্চয়ই বিবেচনায় রাখবে।

বর্তমান অন্তর্বর্তী সরকারের বিষয়ে কথা বলতে গিয়ে মিশ্রি জানান, এই সরকার নির্বাচিত না হলেও ভারত তাদের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ঢাকার অনুরোধটি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই করা হচ্ছে। যেহেতু এটি বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে এ নিয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয় বলে জানান বিক্রম মিশ্রি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup