সর্বশেষ

নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

Voting rights of expatriates will be ensured in elections chief advisorCity ads Investment (1)

জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সরকারপ্রধান হিসেবে ড. ইউনূস জানান, নির্বাচন কমিশনকে প্রস্তুতির নির্দেশনা দিতে শিগগিরই চিঠি পাঠানো হবে। নির্বাচন যেন রমজানের আগেই শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সরকার সক্রিয়ভাবে সহযোগিতা করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

ড. ইউনূস বলেন, এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। এতে করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের বাইরে থাকা নাগরিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

জাতির উদ্দেশে প্রদত্ত এই ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনকে সামনে রেখে স্বচ্ছতা, শান্তি এবং জনগণের অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, সরকার চায় সবাই যেন আস্থা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে। দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup