সর্বশেষ

সংসদের দক্ষিণ প্লাজায় আজ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা

Chief advisor to read 'july declaration' at parliament's south plaza todayCity ads Investment (1)

আজ মঙ্গলবার (৫ আগস্ট), ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পাঠ করা হবে বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত সকল পক্ষের সম্মিলিত উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকছে নানা সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আয়োজন। ‘৩৬ জুলাই উদযাপন’ শিরোনামের এই আয়োজনে সকাল ১১টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে অংশ নিচ্ছে জনপ্রিয় সংগীত দল, ব্যান্ড এবং সাংস্কৃতিক সংগঠন। দুপুর ও বিকেলজুড়ে থাকছে টং, কলরব, সাইমুম, তাশফির, শূন্য, সোলস, ওয়ারফেজসহ আরও অনেক শিল্পীর পরিবেশনা।

দুপুর ২টা ২৫ মিনিটে উদযাপন করা হবে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’। এরপর কনসার্ট আবারও শুরু হয়ে পৌঁছাবে সন্ধ্যার বিশেষ মুহূর্তে—যখন লাখো কণ্ঠে পরিবেশিত হবে জুলাইয়ের গান ‘কতো বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা…’।

ঘোষণাপত্র পাঠ শেষে রাত ৮টায় মূল মঞ্চে পরিবেশিত হবে আর্টসেল ব্যান্ডের সংগীত। এছাড়া দর্শকদের জন্য থাকবে ড্রোন শো, পোস্টকার্ড প্রদর্শনী এবং স্বতঃস্ফূর্ত লেখার সুযোগ, যেখানে তারা তাদের ‘জুলাই অভিজ্ঞতা’ ব্যক্ত করতে পারবেন।

আয়োজক সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে দিনভর থাকবে ভিন্নধর্মী সাংস্কৃতিক আয়োজন ও উদযাপন। এই ঐতিহাসিক দিনটি স্মরণীয় করে রাখতে নেয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup