Opens in a new tab
সর্বশেষ

নির্বাচিত সরকারে দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই : ড. ইউনূস

No desire to remain in charge in elected government dr. yunusWeb Popup (3)

আগামী জাতীয় নির্বাচনের পর গঠিত সরকারে কোনো দায়িত্ব পালনের আগ্রহ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সর্বদলীয় অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই তার সরকারের মূল লক্ষ্য।

বুধবার (১১ জুন) যুক্তরাজ্যের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক নীতি সংলাপে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটিই হবে গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনপূর্ব সংস্কারের অংশ হিসেবে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জন্য পৃথক কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চলছে। তিনি আরও জানান, আসন্ন “জুলাই সনদ” হবে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল, যা জাতির সামনে উপস্থাপন করা হবে।

বক্তব্যের শুরুতে ড. ইউনূস বলেন, বর্তমান বিশ্ব একটি আত্মবিধ্বংসী সভ্যতার পথে হাঁটছে। তিনি মনে করেন, পরিবেশ রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুধামুক্ত পৃথিবী গঠনের জন্য নতুন সভ্যতা গড়ে তোলা সময়ের দাবি। তার মতে, এই পরিবর্তন কেবল জ্ঞানভিত্তিক নয়, বরং বাস্তব পদক্ষেপের মাধ্যমেই সম্ভব।

সংলাপে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কূটনীতিক, গবেষক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ড. ইউনূস আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে মতবিনিময় করেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)