সর্বশেষ

প্রবাসীদের জন্য সুখবর

Good news for expatriatesProbashir city Popup 19 03

বিশ্বের ৫৯টি দেশে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটে ইতোমধ্যে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে জাতীয় সংসদে তিনি এ তথ্য তুলে ধরেন।

তিনি আরও বলেন, প্রবাসীদের কনসুলার সেবা সহজীকরণের লক্ষ্যে দেশের সব মিশনে ই-পাসপোর্ট, ই-ভিসা এবং ই-ট্রাভেল পারমিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, অভ্যন্তরীণ সীমানা পাড়ি ও আন্তর্জাতিক যাতায়াতকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে দেশের বিভিন্ন চেকপোস্টে প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ব্যবস্থা এবং ই-গেইট স্থাপন করা হয়েছে।

পাসপোর্ট প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে নিরাপত্তা সেবা খাতে বেশ কিছু সংস্কার আনা হয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, এখন থেকে পুলিশ প্রতিবেদন গ্রহণের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে, যাতে সাধারণ নাগরিকরা দ্রুততম সময়ে পাসপোর্ট পেতে পারেন।

বাজেট বক্তৃতায় কারা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গেও কথা বলেন তিনি। বলেন, কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্য সামনে রেখে ‘বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন, ২০২৫’ প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে।

সন্ত্রাস ও আন্তর্জাতিক অপরাধ মোকাবিলার ক্ষেত্রেও সরকার সক্রিয় রয়েছে জানিয়ে ড. সালেহ উদ্দিন বলেন, আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে তুরস্কের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে সন্ত্রাসে অর্থায়নসহ নানা ধরনের আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে যৌথ পদক্ষেপ নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03