Long Popup (2)
সর্বশেষ

আজ বিকেল ৩টায় বাজেট পেশ

Budget presentation today at 3 pmCity

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব সোমবার (২ জুন) জাতির সামনে উপস্থাপন করা হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বাজেট উপস্থাপন করবেন। এবারের বাজেট বক্তৃতা পূর্ব নির্ধারিত সময় থেকে এক ঘণ্টা এগিয়ে বিকেল ৩টায় সম্প্রচারিত হবে।

রবিবার (১ জুন) এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বাজেট উপস্থাপনার জন্য পূর্ব-রেকর্ডকৃত ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হবে।

প্রথমবারের মতো অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া ড. সালেহউদ্দিন আহমেদের অধীনেই আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ হতে যাচ্ছে। বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচারের পাশাপাশি বাজেটের বিভিন্ন দিক প্রচার ও বিশ্লেষণের জন্য গণমাধ্যমগুলোতেও নানা প্রস্তুতি নেওয়া হয়েছে।

সরকারি বিবরণীতে আরও জানানো হয়েছে, বাজেট প্রচার সর্বস্তরে পৌঁছে দিতে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একযোগে সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

আগামী অর্থবছরের বাজেট ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যেমন আগ্রহ দেখা যাচ্ছে, তেমনি কর কাঠামো ও পণ্যমূল্যের সম্ভাব্য প্রভাব নিয়েও রয়েছে জোর আলোচনা। বিশেষ করে কোন পণ্যের দাম বাড়বে আর কোনটি কমবে, তা নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate