সর্বশেষ

বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম ইকবাল

Tamim iqbal is joining bnp's rallyCity ads Investment (1)

তারুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে এক মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই সমাবেশে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের সন্তান তামিম ইকবাল খানও অংশ নিচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তামিমকে স্বাগত জানিয়েছেন।

আজ বিকাল থেকে শুরু হওয়া ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ যৌথভাবে আয়োজন করছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্ত হবেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03