সর্বশেষ

ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সঙ্গে ২৩টি মিটিং করেছে: হাসনাত

Indian intelligence agencies held 23 meetings with bangladesh hasnatProbashir city Popup 19 03

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন এই মাসে বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটি বৈঠক করেছে।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বলা হবে, এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা তাদের কাজ নয়।

আগের একটি পোস্টে তিনি অভিযোগ করেন, খুনিকে নিরাপদে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয় এবং স্পিকার শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসেও শুরু হয়নি। তিনি অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করেন, তারা এ পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপির শীর্ষ নেতা ছিলেন হাসনাত আব্দুল্লাহ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03