সর্বশেষ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

Ministry of foreign affairsProbashir city Popup 19 03

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। মন্ত্রণালয় শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে এবং পেজটি সম্পূর্ণরূপে পুনরুদ্ধার না করা পর্যন্ত এর কোনো পোস্ট বা শেয়ার করা বার্তা বিশ্বাস না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে।
500 321 inqilab white 2025050323

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হ্যাকের ফলে কিছু অনুপযুক্ত কন্টেন্ট অননুমোদিতভাবে পেজটি থেকে শেয়ার করা হয়েছে। মন্ত্রণালয় দ্রুত পেজটি পুনরুদ্ধারের জন্য কাজ করছে। বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে এবং এই ঘটনার তদন্তের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষভাবে অনুরোধ করেছে, পেজটি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এর কোনো পোস্ট, শেয়ার বা বার্তার ওপর যেন কেউ বিশ্বাস না করে এবং কোনো প্রকার যোগাযোগ না করে। মন্ত্রণালয় জানিয়েছে, তাদের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য অন্যান্য যাচাইকৃত প্ল্যাটফর্ম, যেমন অফিসিয়াল ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই জানানো হবে।

এমতাবস্থায়, ফেসবুক পেজের মাধ্যমে প্রচারিত যেকোনো তথ্যের বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট ও আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাপ্ত তথ্যকেই নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03