সর্বশেষ

সৌদি আরবে দুর্বৃত্তের ছুড়িকাঘাতে প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

Img 20240910 wa0003 original 1725959697City ads Investment (1)

সৌদি আরবে দুর্বৃত্তের ছুড়িকাঘাতে সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত সৌদী প্রবাসী নাসির হাওলাদার (৩০) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা এলাকার গিয়াস উদ্দিন হাওলাদারের পুত্র।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সী বলেন, সৌদি প্রবাসী নাসির হাওলাদার সৌদি আরবে দুর্বৃত্তের হামলায় মর্মান্তিক নিহত হন। এই ঘটনায় এলকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাসির হাওলাদারের দুই পুত্র সিজান হাওলাদার(১০) ও জিসান হাওলাদার (৮) বছরের দুই ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , নাসির হাওলাদার প্রায় ৮ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পারি জমান। একটি রেস্টুরেন্টে গাড়ি পার্কিংয়ের সময় সৌদি নাগরিকের সাথে কথা কাটাকাটির জেরে সৌদি দুর্বৃত্তের হাতে ছুড়িকাঘাতে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেন।

এই বিষয়ে নিহতের স্ত্রী সীমা বেগম জানান, আমার স্বামী প্রায় ৮ বছর যাবত সৌদি আরবে রয়েছেন।  সোমবার (০৯ সেপ্টেম্বর) সে হোটেল সামনে গাড়ি পার্কিংয়ের সময় কথা কাটাকাটির জেরে সৌদি নাগরিক ছুড়িকাঘাতে মারা গেছেন। আমি আমার স্বামীর লাশ টা দ্রুত চাই। আমার ৮ ও ১০ বছরের দুই টা ছেলে রয়েছে। আমি কি করবো বুঝতে পারছিনা।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ-খুদা বলেন, সৌদি আরব প্রবাসী নাসির হাওলাদার সৌদি আরবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার। এটা আসলেই খুবই দুঃখজনক ও অপ্রত্যাশিত ঘটনা। আমরা আসা করি সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে। আমরা ভাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফন ও দেশের আনার ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup