Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে ১৩৯ সরকারি কর্মকর্তা গ্রেফতার

Saudi 20240903200029ProbashircityWebPopupUpdate

সৌদি আরবে ঘুস, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগে ১৩৯ সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

বিভিন্ন সরকারি অফিসে পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে সৌদি তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ এ গ্রেফতার অভিযান চালায়।

অভিযুক্তদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় ও জাকাত, কর-শুল্ক কর্তৃপক্ষের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। এর আগে পরিদর্শনের পর ৩৮০ জন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়।

দুর্নীতি দমন ককর্তৃপক্ষ দুর্নীতির অপরাধের সঙ্গে যুক্ত তহবিল পুনরুদ্ধার এবং ভবিষ্যতে দুর্নীতি প্রতিরোধ করার জন্যও ব্যবস্থা নিচ্ছে।

কর্তৃপক্ষ সরকারি তহবিল রক্ষা ও ক্ষমতার অপব্যবহার রোধ করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এই তদারকি অব্যাহত রাখার কথা জানিয়েছে।

আরও দেখুনঃ

https://www.youtube.com/watch?v=8o67jCkDDms

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate