সর্বশেষ

হঠাৎ সৌদি প্রশাসনে ব্যাপক রদবদল

12 66d29ac0293b1ProbashircityWebPopupUpdate

সৌদি আরবের প্রশাসনে ব্যাপক রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত রাজকীয় ফরমান বা ডিক্রি জারি করা হয়েছে। এই খবর জানিয়েছে আরব নিউজ।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে এই রদবদল আনা হয়েছে।

রাজকীয় ফরমানে বলা হয়- যৌথ বাহিনীর কমান্ডার লে. জেনারেল মুতলাক বিন সালেম বিন মুতলাক আল-আজিমা সামরিক চাকরি থেকে অবসর নেবেন। কারণ, তাকে রয়্যাল কোর্টে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। নৌবাহিনীর চিফ অব স্টাফ লে. জেনারেল ফাহাদ বিন আবদুল্লাহ বিন সালেহ আল-গুফাইলিকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে লেফটেন্যান্ট জেনারেলের পদমর্যাদায় ডেপুটি চিফ অব দ্য জেনারেল স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই অবস্থায় মেজর জেনারেল ফাহাদ বিন হামাদ বিন আবদুল আজিজ আল-সালমানকে লেফট্যানেন্ট জেনারেল পদে উন্নীত করে যৌথ বাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত করা হবে এবং মেজর জেনারেল ফাহাদ বিন সৌদ বিন ধুওয়াইহির আল-জুহনিকে লেফট্যানেন্ট জেনারেল পদে উন্নীত করে স্থলবাহিনীর প্রধান স্টাফ হিসেবে নিযুক্ত করা হবে।

এ ছাড়া, মেজর জেনারেল মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন হামেদ আল-গারিবিকে লেফট্যানেন্ট জেনারেল পদে উন্নীত করা হবে এবং নৌবাহিনীর প্রধান স্টাফ হিসেবে নিযুক্ত করা হবে।

পাশাপাশি ক্যাবিনেটের জেনারেল সেক্রেটারিয়েটের উপদেষ্টা সামির বিন আবদুল আজিজ বিন মোহাম্মদ আল-তাবিবকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate