Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

সৌদি সেনাসমাবেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহতের দাবি

Saudi 11 1200x630Web Popup (3)

সৌদি আরবের রাজধানী রিয়াদে জ্বালানি স্থাপনা এবং ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত সেনাসমাবেশ লক্ষ্য করে ভয়াবহ হামলার দাবি করেছে হুতি যোদ্ধারা। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটির দাবি, সেনাসমাবেশে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ডজন সেনা হতাহত এবং বিপুল সামরিক যান ধ্বংস হয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। এর আগে বৃহস্পতিবারও তারা ইয়ানবুর একটি তেল স্থাপনা ও রিয়াদে আরামকোর ভবনে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল। তবে এসব হামলার ক্ষয়ক্ষতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে, শনিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুতিদের দুটি ড্রোন তারা সফলভাবে প্রতিহত করে ধ্বংস করেছে। তবে হুতিদের দাবি করা হামলাগুলোর নির্দিষ্ট ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)