Opens in a new tab
সর্বশেষ

সৌদিতে খেজুরবাগানে কাজের সময় বজ্রপাতে বাংলাদেশির মৃত্যু

Siddik originalWeb Popup (3)

সৌদি আরবের মদিনায় বজ্রপাতে আবু বকর সিদ্দিক (২৪) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার (২৫ অক্টোবর) বিকেলে মদিনার আল উলা এলাকায় একটি খেজুরবাগানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকার ফরিদুল আলমের ছেলে।

নিহতের চাচা মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, প্রায় সাড়ে চার বছর আগে কর্মী ভিসায় সৌদি আরবে পাড়ি জমান আবু বকর। সেখানে তিনি আল উলা এলাকার ওই খেজুরবাগানে কাজ করতেন। রোববার রাতে সৌদিতে অবস্থানরত প্রবাসীদের মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর দুঃসংবাদটি জানতে পারেন।

স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের চৌধুরী সোমবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার বিকেলে মদিনায় বজ্রসহ বৃষ্টিপাতের সময় বাগানে কর্মরত অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আবু বকর। তরতাজা এই যুবকের অকাল মৃত্যুর খবরে তার পরিবার ও পুরো গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup