Opens in a new tab
সর্বশেষ

সৌদিতে যুদ্ধ পরিস্থিতির মাঝেই বিশাল ধরপাকড়!

Saudi policeWeb Popup (3)

সৌদিতে যুদ্ধের মধ্যেও অবৈধ প্রবাসীদের ধরতে দেশটিতে চলছে সাঁড়াশি অভিযান। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১৩ হাজার ৯০৫ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে আবাসন বা আকামা আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ৫৫৪ জন, সীমান্ত নিরাপত্তা আইন অমান্য করায় ৩ হাজার ৮৬৫ জন এবং শ্রম আইন ভাঙার কারণে ৩ হাজার ৪৮৬ জনকে আটক করা হয়।

দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে এই বিপুল সংখ্যক মানুষকে আটক করা হয়। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টাকালে ধরা পড়েছেন ১ হাজার ৮৮১ জন। এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয় ও যাতায়াতে সহায়তা করার অপরাধে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মোট ৩৭ হাজার ৬১৮ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী রয়েছেন।

এই চলমান অভিযান সাধারণ প্রবাসীদের জন্য একটি বড় সতর্কবার্তা। আটকদের মধ্যে ইতোমধ্যে ৭ হাজার ৯৩৪ জনকে নিজ দেশে ফেরত বা ডিপোর্ট করা হয়েছে। এছাড়া ৬ হাজার ৫৫৫ জনকে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ২০ হাজার ২৫২ জনকে দেশে ফেরার টিকিট কাটার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবৈধভাবে বসবাসকারী বা তাদের আশ্রয়দাতাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup