Opens in a new tab
সর্বশেষ

একযোগে মক্কা-মদিনায় হুথিদের হামলা!

6Web Popup (3)

পবিত্র মক্কা ও মদিনা অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ার খবরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করা হয়। এরপর এর জ্বলন্ত টুকরোগুলো মক্কার ওয়াদি আল মুগাম্মাস, জেদ্দার আল নুজহা এবং তায়েফসহ বেশ কয়েকটি জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে।

Saudi

তবে পবিত্র দুই নগরীতে হামলার এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। তাদের দাবি, মক্কা-মদিনাকে লক্ষ্য করে নয়, বরং রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, দাম্মাম ও নাজরান বিমানবন্দর এবং আরামকোর তেল শোধনাগার ও সামরিক ঘাঁটিগুলোই ছিল তাদের মূল নিশানায়। মক্কায় হামলার সৌদি অভিযোগকে তারা ‘বড় ধরনের মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে।

হুতিরা জানিয়েছে, সৌদি আরবের ভেতরে তারা মোট সাতটি বড় হামলা চালিয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে মক্কাসহ পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশে আগেই সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের এমন অস্থির সময়ে এই পাল্টাপাল্টি দাবি পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup