সর্বশেষ

প্রবাসীদের বড় সুখবর দিল সৌদি

Saudi ismailWeb Popup (3)

সৌদি আরবে যেসব প্রবাসী কর্মীর নামে কাজে অনুপস্থিত থাকা বা ‘পলাতক’ হওয়ার অভিযোগ রয়েছে, তারা এখন শর্ত সাপেক্ষে অন্য নিয়োগকর্তার অধীনে কাজ বা স্পন্সর পরিবর্তনের সুযোগ পাবেন। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ‘কিওয়া’ সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে। 

নতুন নিয়ম অনুযায়ী, কোনো কর্মীর স্ট্যাটাস যদি কাজে অনুপস্থিতি, কাজ বন্ধ রাখা বা চুক্তি বাতিলের কারণে ‘অনুপস্থিত’ হিসেবে তালিকাভুক্ত হয়, তবে তিনি নতুন জায়গায় কাজের জন্য ট্রান্সফার হতে পারবেন। তবে এক্ষেত্রে প্রধান শর্ত হলো, ওই কর্মীকে অবশ্যই সৌদি আরবে কমপক্ষে ১২ মাসের বেশি সময় ধরে অবস্থান করতে হবে। একইসঙ্গে নতুন নিয়োগকর্তাকে ওই কর্মীর বকেয়া ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতির ফি সম্পূর্ণ পরিশোধ করতে হবে।

কিওয়া প্ল্যাটফর্ম আরও জানিয়েছে, কোনো কর্মীর স্ট্যাটাস যদি ‘আবশের’ বা ‘মুকিম’ সিস্টেমে ‘লিভ অ্যান্ড ডিড নট রিটার্ন’ অথবা ‘ফাইনাল এক্সিট’ হিসেবে তালিকাভুক্ত থাকে, তবে তাকে তার পুরোনো প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ বাদ দেওয়া যাবে। কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট ইস্যু করার ক্ষেত্রে নতুন শর্তে বলা হয়েছে, নিয়োগকারী প্রতিষ্ঠানটি কোনোভাবেই টানা আট সপ্তাহ ধরে ‘রেড জোন’ বা লাল তালিকায় থাকতে পারবে না। তবে নতুন প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর ক্ষেত্রে এই নিয়মটি শিথিল থাকবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup