সর্বশেষ

কাবা শরিফে আত্মঘাতী হামলা! আসল সত্য জানাল সৌদি

17Web Popup (3)

ইসলামের পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদে (কাবা শরিফ) আত্মঘাতী বোমা হামলাকারীর উপস্থিতির যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা জানিয়েছে, এমন খবরের কোনো ভিত্তি নেই। মূলত পথচারীদের উত্ত্যক্ত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া ওই বিবৃতিতে মক্কার নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, পবিত্র এই নগরীতে পথচারীদের উত্ত্যক্ত করা এবং তাঁদের মধ্যে অকারণে ভয় ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। আটক ওই ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে বিবৃতিতে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে, বিস্ফোরক জ্যাকেট পরিহিত এক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী কাবা শরিফের দিকে এগিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়েছে। এই গুজবের পরিপ্রেক্ষিতেই সৌদি নিরাপত্তা বাহিনী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে, ঘটনাটি নিয়ে অনলাইনে যেসব দাবি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। মূলত একটি সাধারণ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এই ভিত্তিহীন আতঙ্ক ছড়ানো হয়েছিল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup