সর্বশেষ

ওমরাহ পালন শেষে মদিনায় বাংলাদেশি নারীর মৃত্যু

Madina 20260910Web Popup (3)

পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবের মদিনায় অসুস্থ হয়ে মনোয়ারা বেগম (৬২) নামের এক বাংলাদেশি নারী ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে মদিনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামের প্রয়াত হোসেন মোল্লার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোট ভাই জালাল সরকারের সঙ্গে সম্প্রতি সৌদি আরবে ওমরাহ পালনে গিয়েছিলেন মনোয়ারা বেগম। মক্কায় ওমরাহের আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাঁরা মদিনায় পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতা বেড়ে গেলে তাঁকে চিকিৎসায় রাখা হয় এবং সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বাবার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামে, তিনি ওই গ্রামের প্রয়াত সিরাজুল ইসলাম সরকারের মেয়ে।

মরহুমার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের প্রচলিত আইনি প্রক্রিয়া ও নিয়ম অনুযায়ী পুণ্যভূমি মদিনাতেই মনোয়ারা বেগমের দাফনকার্য সম্পন্ন করা হবে। ওমরাহ পালন শেষে এমন আকস্মিক মৃত্যুর খবরে তাঁর বাবার বাড়ি ওয়াহেদপুর এবং শ্বশুরবাড়ি মহালক্ষ্মীপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup