সর্বশেষ

সৌদি থেকে বিতাড়িত হলেন ১২ হাজার প্রবাসী

Saudi visa lfgWeb Popup (3)

সৌদি আরবে গেলো এক সপ্তাহে আরও ১৪ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ১২ হাজার ৩৬৩ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ১৪ হাজার ১৬৫ জনের মধ্যে ৭ হাজার ১২১ জন আবাসন আইন, ৩ হাজার ৪০৮ জন শ্রম আইন এবং ৩ হাজার ৬৩৬ জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রায় ১৯ হাজার জনকে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন আরও ১ হাজার ৩১৫ জন। এর পাশাপাশি অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টাকালে ধরা পড়েছেন আরও ৪২ জন।

অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা কাজের সুযোগ দেওয়ার অভিযোগে এই সপ্তাহে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারী বা বসবাসকারীদের পরিবহন, আশ্রয় বা অন্য কোনো ধরনের সহায়তা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং এ কাজে ব্যবহৃত গাড়ি ও বাড়ি বাজেয়াপ্ত করারও বিধান রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup