সর্বশেষ

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

Qiblatain mosjidWeb Popup (3)

সৌদি আরবের ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ মদিনার সব মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের স্থান খোলার যুগান্তকারী অনুমোদন দিয়েছেন। এর ফলে এখন থেকে মদিনার ঐতিহাসিক মসজিদসহ বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজেই নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে।

ছ্বি 2026 09 04T100335.752 original

পূর্বে মদিনার অনেক এলাকার মসজিদে কেবল জুমার নামাজ, তারাবিহ, ঈদের জামাত কিংবা ব্যস্ত মৌসুমে নারীদের নামাজের স্থানগুলো উন্মুক্ত রাখা হতো এবং বছরের বাকি সময় তা বন্ধ থাকত। এই নতুন অনুমোদনের পর থেকে নারীদের আর সময়মতো নামাজ আদায়ের জন্য বাড়ি ফিরে যাওয়ার প্রয়োজন হবে না। বিশেষ করে কেনাকাটা, চাকরি বা ভ্রমণের কাজে বাইরে থাকা নারীরা এর ফলে দারুণ স্বস্তি পাবেন। তবে দীর্ঘদিন ধরে নারীদের জন্য নির্ধারিত সুব্যবস্থা থাকায় বিশ্বখ্যাত মসজিদে নববী এই নতুন সিদ্ধান্তের আওতাভুক্ত থাকছে না।

এদিকে নারীদের নামাজের এসব নির্দিষ্ট স্থানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সুরক্ষার জন্য ইতিমধ্যে মাঠপর্যায়ে নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ করে ঐতিহাসিক মসজিদগুলোতে নারী দর্শনার্থী ও মুসুল্লিদের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োজিত করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup