সর্বশেষ

মক্কার ক্লক টাওয়ারে ভয়ংকর বজ্রপাত, ভিডিও ভাইরাল

Untitled 1.pngggbsaudiWeb Popup (3)

পবিত্র মক্কা নগরীতে রাতের আঁধার চিরে নেমে এল আলোর ঝলকানি। আকাশ থেকে সরাসরি বজ্রপাত আঘাত হানল বিখ্যাত মক্কা ক্লক টাওয়ারের চূড়ায়। প্রকৃতির এই শ্বাসরুদ্ধকর মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছেন একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী। যা সংবাদমাধ্যম আল আরাবিয়ার অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, মেঘাচ্ছন্ন অন্ধকার আকাশে হঠাৎ করেই তৈরি হয় বিদ্যুতের বিশাল এক স্ফুলিঙ্গ, যা আঁকাবাঁকা পথে সোজা নেমে আসে টাওয়ারের একদম ওপরে থাকা সুদৃশ্য চাঁদটিতে। বজ্রপাতের তীব্রতায় চারপাশ মুহূর্তের জন্য দিনের আলোর মতো আলোকিত হয়ে ওঠে।

বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সুউচ্চ ভবনে এ ধরনের বজ্রপাতের ঘটনা একেবারেই অস্বাভাবিক নয়। মক্কার ক্লক টাওয়ার বা আবরাজ আল-বাইত বিশ্বের অন্যতম উঁচু একটি ভবন। ফলে এর চূড়া মেঘের অনেক কাছাকাছি থাকায় সহজেই বজ্রপাতকে আকর্ষণ করে। তবে এতে টাওয়ারের কোনো ক্ষতির আশঙ্কা নেই। আধুনিক এই ভবনটিতে অত্যন্ত শক্তিশালী ‘লাইটেনিং অ্যারেস্টার’ বা বজ্রপাত নিরোধক ব্যবস্থা রয়েছে। ফলে যখনই বজ্রপাত হয়, এই ব্যবস্থাটি বিপুল পরিমাণ বৈদ্যুতিক শক্তিকে সম্পূর্ণ নিরাপদে ভবনের কাঠামো এড়িয়ে মাটির গভীরে প্রবাহিত করে দেয়। তাছাড়া এই আইকনিক ক্লক টাওয়ারে বজ্রপাতের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় বৈরী আবহাওয়ায় এই টাওয়ারে বজ্রপাতের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup