সর্বশেষ

পবিত্র মক্কায় রেড অ্যালার্ট জারি

Ghj copy.pnghyhmWeb Popup (3)

সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তর সেখানে ‘রেড অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বুধবার (২৬ আগস্ট) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। গত কয়েক দিন ধরেই মক্কা প্রদেশ ও এর আশপাশের এলাকাগুলোতে বৈরী আবহাওয়া এবং বিভিন্ন মাত্রার বৃষ্টিপাত অব্যাহত থাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আগাম এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই অঞ্চলে চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের জানমালের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধ এলাকা, নিচু উপত্যকা ও বাঁধের কাছাকাছি না যাওয়ার এবং কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশিকাগুলো কঠোরভাবে মেনে চলার জন্য সবার প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

দেশটির আবহাওয়া কেন্দ্রের নিয়মানুযায়ী জনজীবনে চরম সতর্কতার প্রয়োজন হয়, এমন মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা থাকলেই সর্বোচ্চ সতর্কবার্তা হিসেবে এই লাল সতর্কতা জারি করা হয়। এর আগে গত ২১ আগস্টও আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ প্রদেশে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছিল। সে সময় ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও বজ্রপাতের পাশাপাশি আকস্মিক বন্যার চরম ঝুঁকি নিয়েও সংশ্লিষ্ট বিভাগগুলোর পক্ষ থেকে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছিল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup