সর্বশেষ

মদিনায় দেহব্যবসা, হাতেনাতে ধরা দুই প্রবাসী নারী

Prostitution rampant in Saudi Arabia for renting flatsWeb Popup (3)

সৌদি আরবের পবিত্র শহর মদিনায় দেহব্যবসার অভিযোগে দুই প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মদিনা অঞ্চলের পুলিশ এবং কমিউনিটি সিকিউরিটি ও মানবপাচার দমন অধিদপ্তরের যৌথ অভিযানে ওই নারীদের আটক করা হয়। জননিরাপত্তা দপ্তরের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ওই দুই প্রবাসী নারীর বিরুদ্ধে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদেরকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মানবপাচার দমন অধিদপ্তরের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হওয়ায় ধারণা করা হচ্ছে, এই ঘটনার পেছনে সংঘবদ্ধ কোনো চক্র বা মানবপাচারের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা থাকতে পারে।

সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে, বিশেষ করে মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলোতে এমন ঘটনা কঠোরভাবে দমন করা হলেও তা একেবারে নজিরবিহীন নয়। এর আগেও মক্কা, মদিনাসহ রিয়াদ, দাম্মাম ও জেদ্দার মতো বড় শহরগুলোতে অনৈতিক কর্মকাণ্ড ও দেহব্যবসার অভিযোগে বিভিন্ন দেশের প্রবাসী নারী ও পুরুষদের গ্রেপ্তারের খবর সংবাদমাধ্যমে এসেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, উন্নত জীবিকার সন্ধানে গৃহকর্মী, নার্স বা অন্য কোনো পেশায় মধ্যপ্রাচ্যের দেশটিতে গিয়ে সংঘবদ্ধ মানবপাচারকারীদের খপ্পরে পড়েন এই নারীরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup