সৌদি আরবে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়। সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার অংশ হিসেবে এই সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি নেতৃত্বের পক্ষ থেকে পাঠানো এই বার্তায় উভয় দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের আকাঙ্ক্ষা পূরণ ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার কথা উল্লেখ করা হয়েছে। কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে এই সফরের সময়সূচি পরবর্তীতে নির্ধারণ করা হবে।
আরও


সাক্ষাৎকালে দুই দেশের বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে এবং বাংলাদেশের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি ও প্রগতি কামনা করা হয়েছে।










