Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীসহ ২৫ জনকে বিশেষ পদক দিচ্ছেন সৌদির বাদশাহ

DownloadProbashircityWebPopupUpdate

টানা ৫০ বার রক্তদান করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ২৫ জন সৌদি নাগরিক ও প্রবাসীকে বিশেষ সম্মাননায় ভূষিত করছে সৌদি আরব। জীবন বাঁচানোর এই মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ এই রক্তদাতাদের ‘মেডেল অব মেরিট অব দ্য সেকেন্ড ক্লাস’ বা দ্বিতীয় শ্রেণির সম্মানসূচক পদক দেওয়ার অনুমোদন দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

মানবিক কাজে সামাজিক সম্পৃক্ততা বাড়ানো এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও বেশি উৎসাহিত করার লক্ষ্যে গত বছর দেশজুড়ে বার্ষিক রক্তদান কর্মসূচি শুরু করে সৌদি সরকার। এই উদ্যোগে সৌদি সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক ও স্বতঃস্ফূর্ত সাড়া মেলে। মূলত মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসার এই মানবিক উদ্যোগের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেই রাজকীয় এই পদক প্রদানের ঘোষণা দেওয়া হলো।

সৌদি সরকারের এই রক্তদান কর্মসূচির মূল লক্ষ্য হলো দেশে স্বেচ্ছায় রক্তদাতার হার ১০০ শতাংশে উন্নীত করা। সৌদি আরবের বহুল আলোচিত ‘ভিশন ২০৩০’-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যার প্রধান উদ্দেশ্য হলো, প্রতিটি মানুষের জন্য সর্বজনীন উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি একটি প্রাণবন্ত, মানবিক ও সুস্থ সমাজ গড়ে তোলা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate